তোমার জন্যেই আসছি
- রাসেল রুশো - ফিনিক্স

একবার হলেও তোমার দু'চোখের
নিদারুণ সুখ পেতে চাই,
প্রতিমাসম দেহের গড়নে বিস্মিত হয়ে
নির্বাক বোবাকান্নার মহড়া জাগাবো প্রাণে;
কিংবা নিউমার্কেটের সামনের রাস্তায়
চোখাচোখিতে নিস্তব্ধ করে দেবো সময়।
কিংবা নির্লজ্জভাবে ঠোঁট ছোঁয়াবো তোমার প্রতি;
অথবা ভুলে যাবো আমি অপরিচিত কেউ।


তুমি আমার সংসার হবে,
তুমি জনমনে জাগাবে বেদনার ধারা;
তুমি অসীম সুখের অদম্য প্রতিরোধক,
তুমি হাহাকার জাগাবে প্রতিঘরে;
পার্কের বেঞ্চিতে কিংবা সিনেমাহলের ঝাপসা আলোয়
তুমি উঁকি দেবে প্রণয় হয়ে;
তুমি কেবল বিষময় করে তুলবে জীবন,
সংসার তোমার ভয়ে ক্লান্তিহীন ভীত।


আমি কতোবার তোমাকে দমাতে চেয়েছি,
পুঁজি গুণে গুণে খরচ করেছি;
ফলিয়েছি মাঠে শস্যাদি,
কারখানায় দিয়েছি শত কোটি শ্রম।
হেলেন, রাধার প্রেমে মজেছি
তুমি সবখানেই দিয়েছো বাগড়া।
তুমি অভিশাপ হয়েছো পূর্বজ পাপের,
কিংবা তুমি সুখ নিংড়ানো বেদনাদায়ক পীড়া।


তোমাকে জগত হতে দূরে সরাবো,
আদিম প্রাণে তোমার ঠাঁই দিবো না,
তোমাকে সরিয়ে দিবো প্রাণবন্ত দেহ হতে।
আমি তোমার জন্যেই আসছি ফিরে;
সুখের রাজ্য হতে তোমাকে দূরে নিয়ে যাবো।
আমি না পারি তারা পারবে,
যারা আমার রক্তধারার বাহন হবে;
এ জগত কেবল যোদ্ধাদের।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026