ডোমের বাবা
- পঙ্কজ শীল

ডোমের বাবা কথা বলেন কবিতার মতো
তাঁর কণ্ঠে উচ্চারিত প্রতিটা শব্দই কবিতা
হাতের তালুতে আঁকা আছে বিশ্বমানচিত্র।
অবশেষে ডোম;
বাবার কাঁধে ভর করে ঘুরে আসলো বিশ্ব
ডোমের গালে এখন চুমু খায় বিশ্বমানব
লালা দিয়ে অলঙ্করণ আঁকে তাদের বুকে।
অলঙ্করণের রেখায় শিল্পায়িত হয়ে উঠে বিশ্ব
ডোমের বাবার বুক ফুলে উঠে গর্বে।

ডোমের আগমনে আলোকিত হলো কবিদের মেলা
ডোমের স্পর্শে অকবিরা হয়ে উঠলো কবি!
তাঁরাও কথা বলে ডোমের বাবার মতো।
আর সেই অবদান; ' ডোমের বাবার '।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026