প্রথম মানবী
- এস জামান হুসাইন - খেলাঘর

স্বর্গের মাঝে বসবাস করে,
স্বর্গ সুখগুলি আজ পানসে,
অনুভূতির রংগুলি হয়ে গেছে ফ্যাকাশে।

সবখানে একা, একা একা ঘোরাঘুরি,
নেই বাদামের খোসা ছাড়ানোর সঙ্গী,
নেই কেহ প্রকাশের ভাব - ভঙ্গি ।

খোলা আকাশে সবুজ ডালে বসে,
মুক্ত বিহঙ্গ আজ জোড়ায় জোড়ায়
খুশির নিঃশ্বাসে ডানা ঝাঁপটায়।

কোন কিছুর অভাব নেই,
তবু কিসের যেন অভাব!
অনুভূতিগুলির কি আজব স্বভাব!

একটু সুখ ও একটু সঙ্গ দিতে,
সৃষ্টি করা করা হল আদমের পাঁজর হতে,
প্রথম মানবী হাওয়া কে ।

ঘুম থেকে জেগে, আচমকা লাগে,
হার্টবিট বেড়ে যায় দ্বিগুণে,
পাশে শুয়ে আছে মানবী, বাগানে।

দূর হল সব, আছে যত অভাব,
খুশিতে ভরে মন, হৃদয়ে প্রশান্তির ভাব।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026