ফুল পাখিরা
- এস জামান হুসাইন - আলোর মিছিল
ফুল পাখিরা যাচ্ছে ঝরে
তাইতো তারা হাসছে না!
বিশ্ব জাহান দেখছে শুধু
তবু যেন দেখছে না!
শাম দেশেতে পরছে তোড়া
টিফিন তো আর দিচ্ছে না!
ঢালছে ডিজেল দিবা রাতি
তবু আগুন থামছে না!
ফুল পাখিদের ডানা কাটা
তাইতো তারা উড়ছে না!
নরম কোমল মানুষগুলির
হৃদয় তবু কাঁদছে না!
গদির লোভে করছে জিহাদ
গদি তবু ছাড়ছে না!
ফুলের বাগান যাচ্ছে পুড়ে
তবু পানি ঢালছে না!
আকাশ বাতাস হচ্ছে ভারি
হাহাকার কমছে না!
ধরার বুকে ফুল পাখিদের
জায়গা তবে হচ্ছে না!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।