ফুল পাখিরা
- এস জামান হুসাইন - আলোর মিছিল
ফুল পাখিরা নদীর ধারে
এখনতো আর হাটছে না,
তাদের কানে সুরের বাঁশি
তাইতো এখন বাজছে না।
ফুল পাখিদের ফুল বাগানে
ফুলতো আর ফুটছে না,
ফুল বাগানে ঢুকছে দানব
প্রজাপতি উড়ছে না।
মারছে পাখি আসাদ গাজী
হৃদয় তবু কাঁপছে না,
বাঁকা পথে চলছে সবাই
সোজা পথে হাটছে না।
মরার পরে কি যে হবে?
তাহা কেহ ভাবছে না,
নীতি কথা বলছে সবাই
কাজ যে তবু হচ্ছে না।
ঘুমে আছে বিশ্ব জাহান
বিশ্ব বিবেক জাগছে না,
রক্ত নদী বইছে শামে
তবু টনক নড়ছে না।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।