“মা” দিবস
- আবু জাফর বিশ্বাস

‘মা’ দিবস প্রতি বছর ফিরে আসবে আবার,
তবুও মা তোমার সাথে দেখা হবেনা আর।
তুমি ছিলে আমার পৃথিবী, স্নেহ মমতা মায়া,
গ্রীষ্মের তপ্ত দুপুরের নিঝুম অরণ্যের ছায়া।

আদরিনী ওই মুখখানি যখন আসে কল্পনাতে,
অশ্রু জলে বুকটি ভাসে, অমনি সাথে সাথে।
বিপদে সঠিক পরামর্শ, ভয়ে নিরাপদ আশ্রয়,
মনের যত দুঃখ-বেদনা ছিলানা কোন সংশয়।

সকাল সাঝে স্মৃতির ভাজে তোমায় খুঁজে মরি,
পাঁচ ওয়াক্তে প্রার্থনাতে, তোমার নামটি স্মরি।
আমার জন্ম গর্ভে তোমার, আলোর ভুবন দেখা,
পায়ের নিচে স্বর্গ আমার, ললাটে ভাগ্য লেখা।

মা তোমার আচল ছায়ায়, থাকতাম কত মায়ায়,
শীতল কোলে ঘুম পড়াতে হাত বুলিয়ে মাথায়।
তুমি যে মোর স্বর্গতূল্য, আল্লাহর শ্রেষ্ঠ উপহার,
এই দুনিয়ায় ক্ষমা কারার, নেইতো কেহ আর !
...................
১১/০৫/২০১৪


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026