#সামান্য ছবি #
- দ্বীপ সরকার - প্রকাশিত,বাঁধ ভাঙ্গার আওয়াজ ব্লগে

তুমি নিজেকে ছিঁড়ে বৃন্তচ্যুত হয়েছো
দুরবর্তী হয়ে গেছো স্বাবলম্বী ভেবে
আজ শুধু এক টুকরো ছেঁড়াছুতো ছবি দেখে
দিন কাটে রাত কাটে,
মায়ালতা ছবি দেখে ছন্দচ্যুত হয় আচমন সময়,
ধ্যানমগ্ন সময়,স্পন্দন ছিঁড়ে যায় শুধু ছিঁড়ে যায়।
এক টুকরো রংচটা ছবি দেখে
ঘুম ভেঙ্গে ওঠে এক জোড়া চোখ
অথবা এক জোড়া বিষন্নতা।

সেই কবে শবরি গাছের নিচে রংচটা সেই ছবিখানা
দিয়ে বলেছিলে ''ভুলোনা মোরে,,
আজ শুধু বেঁচে আছি ভুলে থাকার আকাঙ্খায়,
সামান্য ছবি জুরে দ্রাঘিমা চোখ তোমার এখনো
চেরাগ শলতের মতো জ্বলে থাকে মিট মিট করে,
কেশমালা বেহায়ামার্কার।

সামান্য ছবির তল্লাটে আমার বেঁচে থাকা,
আমার ঘুমে থাকা, আমার লন্ড ভন্ড হয়ে থাকা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026