টর্চ লাইট
- এস জামান হুসাইন - বাংলা আমার
টর্চ লাইট
পঁচিশ মারচে মানুষ মারে
মশার মত করে,
থরোথরো লাশের সাড়ি
ছাব্বিশ মারচে ভোরে।
পঁচিশ মারচের কালো রাতে
টর্চ লাইটের নামে,
এলোপাথারি চালায় গুলি
সামনে - ডানে- বামে।
সত্তরের নির্বাচনে
হেরে গিয়ে ভোটে,
পাগলা শাসক মানুষ মারে
দাঁত কামড়ায় ঠোটে।
পাক হায়েনা, গো খায়েনা
মদের মাঝে ডুবে,
গনহত্যায় মেতে উঠে
পাকিস্তানের পুবে।
বীর বাঙ্গালি দাড়ায় ঘুরে
অস্ত্র নিয়ে হাতে,
লাঠি দিয়ে তাড়ায় পাকি
বিজয় আনে সাথে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।