ভয়াবহ তাপমাত্রা
- আবু জাফর বিশ্বাস
গ্রীষ্মের ঝাঁঝাঁ কটককে রোদ, তপ্ত শুষ্ক দাবদাহ,
শুধু অস্থির শহর কিম্বা গ্রাম, তাপমাত্রা ভয়াবহ।
কার্বণ-ডাই অক্সাইড নির্গমনের পরিমান পাচ্ছে বৃদ্ধি,
ক্ষতিগ্রস্ত দেশের পরিবেশ, বনায়নে হচ্ছে না সমৃদ্ধি।
কল-কারখানা নির্মাণ, নগরায়ন, গ্রীণ হাউজ ইফেক্ট,
অসুখ-বিসুখ, জনজীবন অস্থির, খাবার পানি সংকট।
এখন ৪৩ ডিগ্রী তাপমাত্রায় জীবনযাত্রায় স্থবিরতা,
বিজ্ঞান বলে ২১সালে আরো বাড়বে ৬ডিঃ তাপমাত্রা।
পুড়ছে ঘাস পুড়ছে গাছ, সূর্যের নিষ্ঠুর অগ্নিস্নানে,
সবুজ প্রকৃতি পাবে যে নিষ্কৃতি, বর্ষার শ্রাবণ প্লাবনে।
এই কাটফাটা রোদের বন্যা, জানিনে এর শেষ কবে,
আমরা কি চিন্তা করছি ২০২১সালে, তাহলে কি হবে?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।