বর্ষবরণ
- এস জামান হুসাইন - চারশ বিশ
গরম ভাতে পানি ঢেলে
পান্তা করে খায়,
একটু দূরে গরীব দুঃখি
ঠায় দাড়িয়ে রয়।
নিত্য যাদের পান্তা খেয়ে
জীবন কেটে যায়,
হাজার টাকা কেজির ইলিশ
কোথায় তারা পায়?
নববর্ষে সখের বসে
পান্তা ভাতে ঘি!
কামার, কুমার, দিন মজুরে
ইলিশ পাবে কি?
শিয়াল পেঁচার মুখোশ পরলে
শান্তি যদি অাসে!
শত শত ব্যথার স্মৃতি
মনে কেন ভাসে?
কিসের অাসায়, কিসের নেশায়
মঙ্গল শোভা হয়?
বর্ষবরণ বস্ত্রহরণ
কেন তবে ভয়?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।