অামার অনেক অহংকার
- এস জামান হুসাইন - চারশ বিশ
আমার অনেক অহংকার,
আমি ছাড়ি খুব হুংকার ।
পুকুর ভরা জল
গাছে ঝুলে ফল ।
আমার আছে অনেক ধন
আছে শক্তি আছে জন ।
আমার বড় চাকরি আছে
কতো লোকে ঘুরে পিছে!
আমি মস্ত বড় মাওলানা
তর্ক করে তুমি পারবে না ।
আমি বাতিল রোধী, আমি খাটি
পায়ে জুতা সদা, নাহি মাটি ।
আমি ইমাম, আমি মুয়াজ্জিন,
নাহি ডরি অশরীরী জিন ।
আমি অনেক জানি
আমি রাসূল মানি ।
আমি উকিল, মোক্তার, আমি ডাক্তার,
আমি বিসিএস, কৌশলী,ব্যারিস্টার ।
আমি নেতা, আমি কোটিপতি,
বিপদে আমার নাহি গতি ।
আমি গরীব, ধার ধারি না কারও,
মরণের ভয় করি না একবারও ।
আমার আছে হোন্ডা, গুন্ডার মতো চলি,
সত্য বলি না আমি, সদা মিথ্যা বলি ।
আমি Ranker, আমি ব্যাংকার,
আমার অনেক অহংকার ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।