মনস্তাত্তিক সকাল
- আদি আহমাদ সিফাত - ঝরা কথার কাব্য
সকালটা আজ বড়ই ক্লান্ত
নিয়মের বাহিরে অন্য এক ধারায় অবিভূত
ঝড়ো হাওয়ায় কাপা কাপা বৃক্ষপত্রের বন্দনা
সুর মিলিয়ে খোদার কাছে চায় পানা
বজ্রপাত আর শীলাবৃষ্টি ঝড়ের কবলে অজানা
হটাৎ বাতাস হটাৎ মেঘের কালো ছায়ায়
ভয় চলে আসে দেহটা নিথর হয়ে যায়
এই বুঝি গেলো সবই
পেলো বুঝি ফসল হারাবার ভয়
কৃষক মনে সুকের জোয়ার বয়ছে সারা গায়
বলতে আছে মানা
কাল বশেখী কালের স্রোতে পাল্টে যায় ধরনীর রুপ
ঘরের কোনে ছোট্ট মানিক চিৎকারে লুটোপাটি খায়
গরিব ছাউনি তাল পাতা আর নারকেল ডগা
উড়ে যায় এবার
বুড়ি মার ঘর ভাঙ্গা বেড়া চাল ভাঙ্গা তার ঘরের খুটি
উপচে পড়া ভীর ঝড় কমিলেই
বুড়ি মার ভাঙ্গা গলায়
এ ঝড় তো নয় মহৎ সাধন এটা নির্বিচার
বিধাতার মন বিষন্নতায় আকাশ কেঁদে কয়
আবার রৌদ্র ত্যজ দ্বীপ্ত হটাৎ প্রসন্ন ব্যথা
খরা আর বানে ডুবায় ফসল কৃষকের বাচা মরা
বৈশাখ তুমি এলে হাসি আর পান্তা ইলসে
এ নয় মোর আশা ভাসাও কেনো কান্না চোখের জলে
হটাৎ হাসাও তুমি নির্ঝরে কেনো কাঁদাতে
স্বপ্নেরা বালিচর হয়ে চোখে পড়ে
আর নিঃস্তব্দ রাত হটাৎ শিহরন, কাপুনি দিয়ে
নিদ্রাকে বিস্ফলিত করে
অগ্নিশীখার স্ফ্রুলিঙ্গের মতো
আকাশ কাপে ভয়ার্ত আওয়াজে
আর ভূবন থরো থরো
হৃদয়ে পরশ সুভাসিত আওয়াজে শিশুরা বাজায়
করুন সুরে বাশি
লুন্ঠিত হয়ে যায় বৃক্ষ রাজি হটাৎ নিঃস্তব্দতা
হটাৎ আলোকিত প্রভাতকেও উলট পালট করে
হারিয়ে যায় অন্য এক আকাশে
অনন্য বধ্য ভূমিতে সাঁজিয়ে দেয় ভূবন আলোকে
দিবা লোকে দিবারাত্রি হটাৎ ঘুমা সাঁজে সারেং
মাঝির কলকাকলিতে
নির্ঘুম নির্ঝরা প্রভাত নিশি
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।