স্বল্পতার প্রহর
- আদি আহমাদ সিফাত - বিচ্ছেদ বিষন্নতা
অতি শুদ্ধতার আঙ্গিনায় নিবেদিত প্রান
স্বপ্নের খোলা জালানায়
রাঙ্গানো এক বস্ত্র ভুমি
সবুজের মোহনায় রামধনু আর নীল
আকাশের শুভ্রতার এক
স্বপ্নিল ঘরের বারান্দায়
হাতের মাঝে শূন্যতার শিশির
আর কোয়াশার ঘামে
ভেজা চাদর মুড়ি দিয়ে স্বপ্ন এঁকে যায়
শীতল আবহাওয়া আর উষ্ণতার প্রহরের
স্নিগ্ধতার পরশে মনের চাহনি
কি খুজে ফেরে কেহ সেটা চেয়ে দেখেনা
শুধু আবেগে ঘেরা নদীর বাকে স্বল্পতার
সুশান্ত ব্যাথার কল কল সুর
অতি রঞ্জিত ব্যাধনায় বেজে উঠে
আর মাধুর্যতার প্রহর কাটে
দ্বিপ্রহরির নির্ঘুম ক্লান্ত সময়ের ব্যস্ততায়
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।