অপ্রশান্তি
- আদি আহমাদ সিফাত - নিস্তব্ধ নিরবতা

দিনের প্রথম প্রহসন নিজের
অপ্রাপ্তি গুলোর অন্য নাম
আমার নিঃসংগ আধার নিরালায়
অনিশ্চিত সময়ের কথা স্মরন করিয়ে দেয়
আর নিশ্চুপ রজনীর অঘাত বিশ্বাস
চরনের ধুলি কেড়ে
আমার রাত্রি গুলো আমায় প্রভাবিত করে
মনের অরন্যে যখন স্বপ্ন বুনি
ঠিক অজানায় কারও ডাক শুনি
চোঁখের পাতা গুলো যখন বন্ধ করি
নিজেকে লুকিয়েও হারাতে পারিনা
স্বপ্ন গুলো আমায় নিয়ে যায়
অতীত দিনগুলোর কাছে
যে সময় চলে গেছে নিজের জীবন থেকে
নিদ্রা আমার হয় না নির্বাক হয়ে চমকে উঠে পড়ি
নিজের সাথে নিজে কথা বলি
ভাবতেই ভয় জেগে উঠে
ভাবনাটাই কি ভুল আমার
আজ এই কোন কাঠগড়ায় দাঁড়িয়ে আমি
অপরাজিতার পথ প্রাঙ্গনে
চেয়ে রই অনাকাঙ্খিত নয়নে
হাজারো স্বপ্ন দেখতে দেখতে
রাত্রি ও আমার দিনের আলোর মতো মনে হয়,
কতটা সহজ ভেবেছিলাম
আজ এ কোন প্রতিশ্রুতির আড়ালে দাড় করেছি নিজেকে
প্রভাত হারালেও করি নাকো ভয়
রাত্রি জাগরনেই যেনো প্রশান্তি
আমার রাত্রি গুলো আমায় প্রভাবিত করে
নিজের অজানা অচেনা পথের বাকে চেয়ে রই
হয়তো চোখের পলক নিজের হয়ে
অহেতুক বর্ননায় ব্যস্ত
তবুও যেন ভাবনাটাই নির্মন ভাবে ভুল
হয়তো ভুল আমার পুরোনো কথার কাব্যটা


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026