চেতনা
- আদি আহমাদ সিফাত - বাসন্তি বরণ
চেতনা কাহাকে বলে?
আমি ভাবিনি কভু নির্জনে বসে
চেতনা আমার উল্লাসিত নতুন এক প্রান
নিস্তেজ কোন বৈশাখীর আগমন
জীজ্ঞাসিব কবি তোমারে সময় কি কভু হবে?
উতলা এ প্রান আমার বসন্তের দোলায় দোলে
আবারও ফিরিবো বলে দেখিনাই
আমি সন্ধা জোয়ারের ধারা
দেখেছি ঐ রাতের আকাশের বুকে
নির্জনে জেগে থাকা তারা
প্রশ্ন আমার প্রকৃতি তোমার মিষ্টি রোদেলা দুপুরে
নদীর জোয়ার আসবে কি ফিরে?
ভাসিয়ে নিতে আমায় গহিন কোনো অজানায়
চেতনা চেতনা বলিয়া খুজিয়া ফিরিলাম
অনন্ত পথ মাঠ প্রান্তর আর অজানায় বালুচর
ঘুরিয়া দেখিলাম তবুও না হেরেছি
কোনো নতুন রুপের মায়ায়
যেথা আমার আঁকা সবুজ ভুমি
তবুও আমার আশা নাহি খুজে পেলাম
নিভে তো যায়নি আমার আশার বীণ
নিথর দেহে ফিরিয়া এসেছি মিশে যাওয়ার আশায়
জোঁনাকীর রাতে সর্পের মুকুটের আলো
দ্বিপ্রহরির মনে
চেতনা উ্ন্মেচিত হবে বলে এখনো জেগে আছি
পথ চলছি ক্লান্তি পথিকের চেতনা ভরা নির্জন দুপুরে
হটাৎ যেমন বটের ছায়ায় বেচে থাকার
আর নতুন রুপের আশা ফুটে উঠে
নদীর স্রোত আর সাগরের ঢেউ, মৎস কুমারীর অচেনা
সুরেও চেতনা খুজে ফিরি
আমার নীর ভাঙ্গা মন
নিঃশেষ রাতের আধার ঘীরে
চেতনার আলো খুজে পায়
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।