ভুল আমি
- আদি আহমাদ সিফাত - নিস্তব্ধ নিরবতা
আমি ভুল নতুন কোনো ভুল
গ্রামের সবুজ রাঙ্গা পথ আমার ভুলিয়ে দিয়েছে মন
তবুও নতুন কিছু শিখতে নতুন পথ নিয়ে স্বপ্ন শুরু করি
উল্লাস আার গঞ্জের লুতুপাতুর সব ধুলিমাখা রঞ্জন
খেটে খাওয়া শ্রমিকের দল নতুন করে বাঁচতে শেখায়
তবুও সৃষ্ট হয় নতুন নতুন ভুল
আতংকিত সমাজ ভুলে গড়া অাধুনিকতার ছোয়া
উড়তে শেখার উল্লাসকে দাবিয়ে দিয়েছে বলে
নতুন কোন স্বপ্ন পায়চারি করেনি
রক্ত মাখা সবুজের বুকে
ভুল শব্দটা চির চারিত সত্য
প্রভুত স্মরনের এক ত্যাগময়ী সংবর্ধনা
তবুও সব ভুল নতুন কোনো ভুল
জন্ম আজন্মই ভুল
সবুজের বুক ঘেমে যাওয়া আর নিত্য নতুন কোনো এক ভুল
তাতে আবার শিঁশির কনা
হাসি আর থেমে থাকেনা
আজ প্রতিভুত উৎসুক প্রানিরা নিপিড়ন নির্যাতিত
হয়তো অধিকার শব্দটাই ভুল
হয়তো কুন্ঠিত সমাজের নিয়মে বঞ্চিত হওয়া মানুষগুলোও ভুল
ভুল তাদের দাপটহীন চক্ষুজল আর শিশুর কান্না থামাতে মিথ্যাটার আশ্রয় টাও ভুল
সমাজপতি তোমার সমাজে কতখানি সত্য অবিচল মনে করি তবুও প্রশ্নের ভুল
সংগ্রাম জেনেছি করেছি মৃত্যুর পরোয়া ছিলোনা
ছিলো না কেনো আমার ভুল
আমি বস্তির ছেলে এটা আমার ভুল নয়
ভুল আমার হতবিম্ব হয়ে তাকিয়ে আছি বলে
দেওয়ানের পা চাটা গোলাম হয়ে থাকা
আজ অধিকারের নামে
বঞ্চিত আমি আমার পায়ের ধুলি থেকে
আমার পায়ের ধুলি আমার বলে দাবি করাটাও ভুল
আসলে সমাজ নয় রাষ্ট্র নয় মহাদেশ
মহাপ্রলয় নয়
পৃথিবীটাই ভুল,,,
না পৃথিবী নয়
পৃথিবীর প্রতিটা মানুষ ভুল
ভুল মানুষের প্রাপ্যাতা কে বাচিয়ে রেখে
আতংকিত মনে এগিয়ে যাওয়া
আজ সত্যের পথে চলাটাও ভুল
সততা আর সতীর্থ্য কোন ধারা নিয়ে প্রতিবাদী হওয়াটাও ভুল
নিঃশংস মানব পশুর হাতে হাজারবার লাঞ্চিত হও তবুও কোনো বাক্যে ঝড়ের সংকোচতাই প্রাধান্য পায়
আমি কি জানি ভুল কি,,,,,
না-- জানি না বলেই তো আমি নিজেই ভুল
আমি ভুল
সত্যপ্রতিজ্ঞ ভুল আমার আধারে ডুবানো ফুল
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।