মায়ের ছোট্ট বিড়াল
- আদি আহমাদ সিফাত - নিস্তব্ধ নিরবতা

মা শব্দটি থেকে মধুর কোন শব্দ হয়না যে অমৃত বচন
মায়ের আঁচল পরশ ভরা মুক্ত কথা
আজও আমার মনে ভালবাসার পরম স্নিগ্ধতায় বেজে উঠে
রক্তভূবন শক্ত নজির মায়ের মনের সূচনায় ঘেরা আদরে
মাগো তোমার বুকে লুকিয়ে রাখবে আমি থাকবো মা চিরকাল

মা যে আমার অনন্য ঘোর প্রতিবাদের অহংকার
তিক্ত ব্যথা সম্ভাসনা মায়ের স্নেহ মমতায়
ভালোবাসি শব্দটি তবুও মায়ের বুকের আকাঙ্খা
ব্যথা ভরা অহংকারে চোখের জলের মোহনা
কষ্ট আমার মা যে তোমায় মুখে বলা হয়নি আজও
ভালোবাসি করুন ব্যথার আর্তনাদের বেদনা

জীবনের অদম্য প্রেম আর উৎসাহ
যাতনা ভরা উল্লাসে বিতৃষ্ণ জলাভূমির
নিবৃত্ব প্রান্তের মা ডাকটি যেনো মনের অগোচরে
জলধরা প্রপাতের নির্মল শব্দে ভেসে আসে
মায়ের স্নেহ আর দুর্ভোগে মুখে খাবার তুলে
বুকে জড়িয়ে ধরে দুফোটা অশ্রুজল ফেলেছি
মায়ের তিক্ত জমানো ভালোবাসার
হাহাকারের আওয়াজ শুনেছি
তবুও মায়ে বুখে মাথা রেখে ঘুমাতে পারিনি

বড় ইচ্ছা মায়ের কোলে মাথা রেখে
প্রশান্তির ঘুমটা চোখের কোনো নিয়ে ভালবাসি মা বলাটা
মা গো মোহনা শুরু করে আছো আজ দূরপ্রসারী সূদুর
তোমায় খুব মনে পড়ে তোমার সঙ্গ পেতে ইচ্ছে হয়
মা গো অব্যক্ত ভাষাটা বলতে মনে ধরে
আমার সমবয়সীরা যখন মার কাছে আহ্লাদ করে,
তখন আমার বুকটা ব্যাথায় উঠে
হৃদয়ে প্রাচির ভেঙ্গ উঠা কষ্টগুলি আমার সুখ নীড়ে চিনচিনে ব্যাথায় অন্তর জ্বালায়

মা,আমি বড় ভালবাসার কাঙ্গাল
আমার যে বিড়ালের স্বভাব খুব ইচ্ছ করে তোমার আদর পেতে
বিড়ালের মতো তোমার আঁচল পানে লুকিয়ে থাকতে ইচ্ছে হয়
ইচ্ছে হয় তোমার কোলে মাথা রেখে আঁচলে লুকাই
তোমায় দেখব অনাবিল অশ্রু সিক্ত নয়ন ভরে
যখন ছোট ছিলাম,লুকিয়ে কাঁদতাম
নীরব কান্না যে কতটা কষ্টের আমার চেয়ে কে ভাল জানে

নিরব মনের কুন্ঠিত মনে ভালবাসাটা চেয়ে রয়
তোমার হৃদয় পথ প্রাঙ্গনে
এখনো রাত্রী আমার তোমার পরশ পেতে
স্নেহে হাতে তোমার বুকে মাথা গুজে ঘুমাতে ইচ্ছে করে
মা গো তীব্র যাতনায় আমার মনের সামান্য নির্মল
ভাষাহীন ভালবাসায় যে ভালবাসা অন্তরে পুষি
কাউকে বলতে পারিনা আমার যে আপন কেউ নেই
আমার চারপাশটায় খুব কঠিন বেড়া কিছুতেই ভাঙ্গতে পারি না

নিজস্ব কাতরতা মনের অগোচরেই ঢেকে রাখি দৃষ্টি গোচর করিনা
কেবল নিজেই ভেঙ্গে খানখান হই হয়ত মনোবল কম বলে
কোন এক পরম আত্মার বাঁধনে বেধে রক্তে বন্ধনে আটকালে মা
হয়ত আমার সুদৃঢ় কোন ভিত্তি নেই নিরব নিস্তব্ধ
নির্মম অন্ধকারে তোমার কন্ঠের সুর যে আমার মোহনাকে
আঁধার থেকে অনাবিল সুখের পথের সন্ধান দেয়
মাগো তোমার সন্তান বলছি
তোমার বিড়ালকে বুকে নিবে শুধু নিরবতা ভেঙ্গে


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026