মেঘকন্যা-১
- আদি আহমাদ সিফাত - মেঘকন্যা
পৃথিবী জেনে নিও
আমার কিছু স্বপ্ন ছিল
সেই স্বপ্নে ছিল না তো, লাল নীল পরী,ছিল না তো কোন মায়াবীনী,,,,
ছিল মেঘকন্যা নামের এক স্বপ্ন পরী
যে মেঘের মত করে বাসতে ভাসতে এসেছিল,,,,
আবার কিছুক্ষণ পরে চলেও গিয়েছিলো
সে যে পথে এসেছিল,সে পথে ফিরেছে,,,,
শুধু যাওয়ার বেলাতে ভুল করে কিছু স্মৃতি ফেলে গিয়েছে।
এখনো আসে সে, মাঝে মাঝে স্বপ্নতে,,,,
সেই ধূলবালিমাখা স্মৃতি মনে করাতে।
মেয়েটিকে নিয়ে স্বপ্ন দেখি, সব কাজের আড়ালে,,,,
মেঘকন্যাকে আমি ভালবাসি,কেউ না যেন জানে।
মেয়েটির ঐ দু'চোখে স্বপ্নরা করে খেলা,,,,
মেঘকন্যাকে নিয়ে ভাবতে ভাবতে কেটে যায় সারা বেলা
সেই মেঘকন্যা আমার হইলো না তো আপন।
সেই মেঘকন্যার খুজে,রোজ রাতে স্বপ্ন দেখে মন
এই জিবনে সব স্বপ্ন, সবার হয় না তো পূরন
স্বপ্নহীন জিবন যেন,মরিচিকার মতন
তবুও স্বপ্ন দেখে মন
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।