অনিন্দ্য অপরাচিতা
- আদি আহমাদ সিফাত - ঝরা কথার কাব্য
আমার আমি নেই
আমার আমি হারিয়ে গেছি
অজানা তোমাতেই
তুমি নীড় ভাঙ্গা মেঘ
দিওনা আমার আকাশে
আমার মনের সেই আধার কুঠুরে
রেখেছি তোমায় বক্ষে লুকিয়ে
যদি কখোনো মেঘ থেমে যায়
তোমাকে নিয়ে হারাবো নীলিমায়
সুদুরে বসে দেখবো দুজনে
অচেনা আমাদের নতুন পৃথিবী
অসীম ওই আকাশের সব
নক্ষত্র তুলে দেবো
তোমার রিক্ত হাতের মুঠোয়
অচেনা পথের বাকে বাকে
চোখ মেলিয়া হাসবো মোরা
চাঁদ তারাদের সাথে নিয়ে
বিলিয়ে দেবো বৃষ্টি তোমাকে
ভিজিয়ে দেবো বক্ষ তোমার
আমার নয়ন জলে
রক্তিম সূর্যটা এনে দেবো তোমারই হাতে
স্নিগ্ধ সুভাসের আচমকা চাঁদটাও
আবারও আসবো ফিরে
নতুন এক আমি তুমি হয়ে
মিশে যাবো এই ধুলিমাখা
অচেনা শহরে,,,
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।