এক আত্মগল্পের সারণী
- আদি আহমাদ সিফাত - নিস্তব্ধ নিরবতা
বাংলা কে আমি ভালবাসিনা
বাংলা আমার নয় আমার জন্মের
এক আত্নগল্পের সারণি
তাই বাংলাকে আমি ভালবাসি
বাংলা আমার রক্ত ভেজা নয়
বাংলা আমার মায়ের প্রসব ব্যাধনার রক্তে ভেজা তাই আমি বাংলাকে ভালবাসি
বাংলার আমার ঘামে ভেজা শরিরে ফলায়নি আজও
বাংলা আমার বাবার গায়ে রৌদ্র উত্তাপের যন্ত্রনা
বৃষ্টি ভেজা গায়ের কষ্টের সুরে মাখা ঢেউ
তাই বাংলা কে ভালবাসি
বাংলার বুকে পা রাখতে পারিনি আজও
বাংলার মাটি আমায় নয় কেড়ে নিয়েছে
আমার বাবা মায়ের বাল্যকাল
তাই বাংলাকে আমি ভালবাসি
বাংলা আমার নতুন রুপের প্রতিভা নয়
বাংলা আমার গ্রীষ্মপীড়িত মানুষের
এক অনন্তিম রাতের ফুলকুড়ি গায়ের সোনারি বরন কাথা
তাই বাংলাকে আমি ভালবাসি
বাংলাতে আর নেই সেই মায়ের হাতের ক্ষীরপুলি আার ভাপা
বাংলাই আছে বর্ষা বিরল শীতলি মিষ্টি জলের সুর
শ্রাবনের ধারায় ভেসে আসা নতুন গল্প
তাই বাংলাকে আমি ভালবাসি
বাংলায় আমার ভুলে যাওয়ার কোন সৃতি নেই
আছে বোনের উড়ন্ত মন আর বাউলে কন্ঠে ভাটিয়ালি,,
আর শরৎ এর শরষে ফুলে
ফুলের বাহারি রংয়ে মৌয়ের সুতা কাটা বীণ
তাই বাংলাকে আমি এতো ভালবাসি
বাংলা আমার ধ্রুব তারার সঙ্গিনি নয়
বাংলা আমার হেমন্তের নবান্ন উৎসব
হরেক রংয়ের পিঠা, মুগ মুশুরি
আর মটরশুটির গুটি মাখা ইলসে মাছের জুল
তাই আমি বাংলাকে ভালোবাসি
বাংলা নতুন কোন প্রকৃতি রুপে সজ্জিত নয়
বাংলা শীতের সকালে শিশির কনার বিন্দ ফোটা
বাহারি রংয়ের অতিথী পাখির সমাগম
বৃদ্ধ বালকের হাড় কাপানো সুরের খেলা
তাই এতো বারং বার বাংলার প্রেমে পরি
বাংলা আমায় বেচে থাকার আক্ষেপ জাগায়নি কখনো
জাগিয়েছে ভীন্ন জাতের আাকুল পাখির সুর
বসন্তের মন মহুয়ার প্রেম জাগরন
আার কুহেলিকা জাগায় নতুন সুরের আাস্তরন
তাই বাংলা কেড়ে নেই আাবারও
আমার আবেগ মাখা বিতৃষ্ণা ভালবাসা
বাংলা আমার শূন্য হাড়ি
তবুও বাংলায়তে আমি নতুন করে বারে বার ফিরে আসি,,
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।