দিদি
- আদি আহমাদ সিফাত - বিচ্ছেদ বিষন্নতা
স্বপ্নের কোনো এক সীমানা ঘীরে
চলে গেলি আমায় একা ফেলে
একা এই ছোট্ট নীড়ে
লাগেনা আর ভালো
জানিস দিদি
কতদিন দেখিনা তোকে
কতবার চোখের জ্বল ফেলি
তোকে ছাড়া কাটেনা আমার
একলা একা বেলা
সেই তো চলে গেলি একলা করে
মনে কি পড়েনা তোর পাগলটার কথা
কি পাষান রে তুই
কেমনে আছিস আমায় ভুলে
বাড়ি ফিরেই ডাকতিস আমায়
তুফান তুলে ঘরে
চুপটি মেরে থাকতাম আমি
তোর ঘরের দরজাটির কোনে
না পেলে জ্বল আসিত তোর
মিষ্টি কাজল চোখে
খুজে পেলেই গাল ফুলিয়ে
বুকে নিতিস টেনে
এখন দিব্বি আসিছ পাগলটাকে ভুলে
জানিস দিদি
মাকে কত বলি
একটা চিঠি লিখে দিতে
বাবাকে বলি,
তুমি কি পারনা দিদিকে নিয়ে আসতে
মায়ের কলমের কালি অশ্রুতে শুষ্ক,
বাবাটা কেমন যেন অন্যমনস্ক
খেলাঘরের পুতুল খেলা
মিছেমিছি সংসার মেলা
কখন যে আসবে দিদি
ঘনিয়েছে ঘোর সন্ধ্যাবেলা
কেন যে করে আমায়,
দিদি এত অবহেলা
রাত্রি হলে ঘুমিয়ে যাব,
আর যে কথা বলবনা
আমিতো আড়ি নেব
থাকবেনা কোন কথা
কেন যে দিদি বুঝেনা
দিদি রে তুই আাইনা ফিরে
আর একটি বার
নতুন গাছের ফুল ফুটিবে
নতুন কুড়ি সাথে মিশে
কোথায় তোকে খুজবো আমি
কোথায় গেলে পাবো
আমার মন ডাকছে তোকে
সকাল সন্ধা রাতে
কাটেনা আর সময় আমার কাটেনা যে রাত
নির্ঘুম আর ক্ষুদার জ্বালায়
কাটছে আমার বেলা
তুই আসিলে আবার ফিরে
কত্ত মজা হবে
খাবার নিয়ে মারা মারি
আর বাবার কোলে ঘুম
তাই নিয়ে হবে আবার
আমাদের আড়ি ফাড়ি
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।