জেলের খেলা
- আদি আহমাদ সিফাত - ছন্দবর্ণ
জেলের খেলা
আদি আহমাদ সিফাত
খুবলা মেরে মাছের দলে
যাচ্ছে কোথা সাগর জলে
হাড় কাপিয়ে শীতের কোলে
মাছ ধরিতে জেলের দলে
শুকনো কাঠি ভেজায় জলে
নদীর কোলে ঢেউয়ের মেলা
ডিঙি নৌকো যাচ্ছে দুলে
বাদাম টানা হাওয়ায় মিলে
যাচ্ছে ছুটে সাগর কোলে
হারিয়ে যাবার ভয় না পেলে
হারিয়ে যাবার ইচ্ছে মিলে
হাজার হাজার মৎস জালে
মাছ উঠিছে তালে তালে
মাছ ধরিতে জেলের ছেলে
মাতছে উঠে কোলা হলে
মাছ বাজারে কথার ছলে
মাছ বেচিছে হাসির ঢলে
অনেক রুপি মুদ্রা চলে
ঝন ঝুমা ঝম শব্দ তুলে
রাতের কোনে ঝোনাক জ্বলে
রাতের আকাশে জলছে আলো
জেলেরা চলে সবাই মিলে
ফিরবে তারা মায়ের কোলে
চাঁদ যত যাক গভিরে ঢলে
রাস্তা ফাকা নির্জন হলে
জেলের মনে ভয় উঠে মেলে
ডাকাত আসে তরবারি তুলে
জেলেরা সব চোখের জলে
বাড়ি ফেরে কান্না তুলে
মা তাদের বকুনি দিলে
রাতে তাদের খাবার না মিলে
এতেই তারা ক্ষুদ্ন হলে
বাড়িতে তার ঠাই না মিলে
ঝরা কথার কাব্য
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।