সোনার চামিচে বিষ
- আদি আহমাদ সিফাত - বিষাক্ত ক্রোমিয়াম
স্বপ্নের খেলায় মেতে বাস্তবতার নিঃশ্বাস ত্যাগ করা
এক প্রথম বালক হয়ে
আঁতুর ঘরে প্রকৃতি আর মহা জীবনের স্বাদ আমি পেয়েছি
বুঝে নিয়েছি বিষও যে কি পরিমান বিষাক্ত হয়
একফোটা অক্সিজেনে কতটা প্রয়েজন
নির্মম মুহুর্তে তা আমি খুজে পেয়েছি
সদ্য:প্রসূত শিশুর মতই ভালবাসি
সীমাহীন কোন ব্যর্থতায় নয়
ভুলের অগ্নিশীখার জলন্ত কয়লার আঘাত
আর নিকোটিন এর ধোয়া আমার
হৃদয়ের কোনে আগ্নেয়গিরির মতো
ঢেউ খেলে যায়
উপড়ে ফেলতে পারবোনা তাই
হাজার বারন কিংবা কোন কারনেই
তবু আমার শরীরের হাড়ে হাড়ে আর
প্রতি রক্ত বিন্দুতে খনিজ ধাতুর
ঘুম গলিত প্রবাহ বয়ে যায়
ক্রোমিয়াম এর বিষাক্ত নির্যাস
হাড়ের প্রতিটা গোড়ালিতে তীব্রতার প্রতিশোধ নেয়
তবুও ব্যাথার পাহাড় নিম পাতার তিক্ততাও প্রমান করে
নিঃশাস আর নিঃসঙ্গতায় আমায় পৌছে দেয়
নিস্বার্থ সেই ভালবাসার কাছে
তোমার ভালবাসা হয়ে
তবে আজ বিপন্ন সময়ে
সোনার চামুচে বিষ কেনো
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।