মুক্তি
- আদি আহমাদ সিফাত - ঝরা কথার কাব্য

পথ প্রান্তরে বটের ছায়া নিয়মকে ব্যথিত করে
ব্যস্ত নগরী আজ শান্ত বলয়ে পরিশ্রান্ত
অশান্ত মন হৃদয়ের ব্যথিত দূলায় মেতে উঠে
বিলাসীতা আজ পার্থিব স্বার্থসিদ্ধ
অর্থ-নিচুমনতাকে যেনো আকুন্ঠ বাহ্-বা দিচ্ছে
ব্যকুল আমার হৃদয় চাহনি
যতটা সত্যকে নিয়ে বেঁচে রই
নির্মম আঘাত সেই অপ্রিয় সত্যকে-
সত্য বলে মেনে নেয় না
নিরবতা যেনো অঘাত বিশ্বাষ গুলোক মাটি চাঁপা দেয়
ব্যস্ত শহরে আক্রোশ পায়চারী করা
নিয়তির ডাকে যেনো অভিশাপ দেয়
অনিয়মের বাহিরে ঝুলে থাকা ভালোবাসা যেনো
নিয়মকে ব্যথিত ভাষায় উপহাস করে
অবাক দৃষ্টিপথ যেনো আজ
মুক্তির সরোবরে রেখে পালিয়ে বেড়ায়
অন্ধকার রাত্রীর দিশেহারা মনটাও যেনো
মুক্তি-মক্তি বলে চিৎকার করে
আলো ছায়া-নীড় যেনো অাঁধারকেই ভালোবাসি বলে
অভয় দিয়ে যায়
রাতের আকাশ নেই আমার আঙ্গিনায়
এ যেনো নির্মম মধ্য-রাতের আমাবষ্যা
পূর্নিমা আজ আমার আকাশ থেকে মুক্তি নিয়ে
হারিয়ে গেছে কোনো এক মুক্তমনা আকাশপথে
ঝলকৃত তারাগুলোও উপহাসের হাসি-হেসে
কালো মেঘের আঁধারে লুকিয়ে রয়
ঝিঁঝিঁ পোকার দলে মন-মাধুরী মিশ্রিত ব্যথার আঙ্গিনায়
হাসির তামাশায় ব্যকুল হয়ে পড়ে রয়
উত্তপ্ত মরুতে রৌদ্র যেনো তাপোন্বিত মরীচিকা হয়ে
অভিশাপ দিচ্ছে
অাকুল বেদনা নিয়ে জোঁনাকির দল
আলো হারিয়ে ঘুমিয়ে আছে মুক্ত-বিজ্ঞ আনমনে
নির্মম এ আমার মুক্তি এক নির্মম মিথ্যা
উড়ন্ত হাওয়ায় মিশে অকাতরে চিৎকার করে
যেনো মুক্ত হতে চায়
বজ্রাঘাতে তীব্রতার বিফলে হারিয়ে যায়
সেই অচেনা আর্তনাদের নিয়মিত ধ্বনি
আঁধার পথে যাত্রাকালে এক পশলা ঝড়ো হাওয়া
কানের সুতায় পরশ মেখে বলে যায় মুক্তি চাই--মুক্তি উপহাসের মুক্তি
অভিশাপের মুক্তি
মিথ্যা থেকে সত্যের মুক্তি


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026