পানকৌড়ি
- আদি আহমাদ সিফাত - ঝরা কথার কাব্য

হিসেব আঁকা কসছে পাকা
নতুন নীলের সাঁজে
প্রকৃতির রঙ্গে রাঙ্গিয়ে বধু রংধনু আঁকা মনে
অর্থবহ জীবন আমার সাঁজলো না তো রঙ্গে
ব্যর্থতার এক সূর্য রাঙ্গিয়ে চাঁদের আলোয়
অর্থ কি তা বুঝিয়ে গেলো
অর্থহীন মনে আমার নিরর্থক পূর্ন মানে
ভুলে গড়া মন আমার বাদল কেঁশে ভেসে
স্বপ্ন উড়ান পঙ্খিরাজে বসন্তোৎসব মেতে
উদাস বকুল, শিউলিমালা
হীজল বনের সুখ পাখিটার মন মাতানো গানে
পরশে বরশে গরজে হৃদয় আনিত মনে দূলা
ঝোপ বনের তোতা, টিয়া শালিক, কু্ঁকু, ময়না
মন মোহনায় অগ্নী ঢেলে প্রেম শিহরন জাগায়
নদীর পাড়ে কাঁশ ফুলে আর সাদা বকের হীয়া
নিঝুম রাতে মৎস রাজা হাওয়ায় তুলে সাড়া
কালো রাতে ঝিনুক পোকা আকাশে রয় তারা
চাঁদনি বাকে নতুন আলো পূর্নিমারই সারা
পাতাল ফুড়ে মুক্ত ফোটায় ঝিনুক মায়ের পেটে
পানকৌড়ি আর বালিয়া হাসে মাতচে নানা খেলায়
ঘাটের মাঝি ঘাটের কুলে নৌকা বাধে ঘেটে
রাত্রী পথের যাত্রী সবই মাতছে কোলাহলে
রাঙ্গা বধু ঘাটে এসে নৌকা ভীড়ায় কলসি কাঙ্খে
নব্য নতুন বিষের বাঁশি সুর তুলে যায় প্রানে
হৃদয় শেষে মুক্ত হাসে রাতের শেষে ভোর
শিশির বিন্দু সিন্ধু খুজে সবুজ ঘাঁসে ওই
কোয়াশা আর ধোয়াশার রুপে সাঁজবো বীরের রম্যে
ফিরবো না হয় বিলের ঘাটে পানকৌড়ির রুপে
বাঁশ ঝাড়ের ওই মৃদু আলোয় বাধবো সুখের বাড়ি
অর্থটাকে সাঁজাবো আমি তোমার অর্থ দিয়ে
তুমি অর্থ আমি বুঝি ব্যাথার নতুন আশা
ভালোবাসার নতুন রুপে সাঁজাবো ভূবন বাসা
আসবো আবার ফিরবো তীরে
বকুলে বটের নিচে
দেখবো আকাশ সমূদ্র পাতাল
থাকবো বটের ঢালে
তোমায় দেবো আরেক বাউল
গাইবো আদির সুরে


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026