আহাজারি
- আদি আহমাদ সিফাত - বিচ্ছেদ বিষন্নতা
আমি ভালো আছি তোমা বিহীন
ভাসমান ভেলায় সমূদ্র গহিনে,,,,
নিশাচর আজ আমায় ডাকেনা
উত্তাল ঢেউয়ের তালে রাত্রী
এখন আর রাত্রী মনে হয়না
ভালো আছি বলেই
তোমা বিহীন ভালো আছি ভেবোনা
আকাশের ফুটোয় তারাদের
হাসি নির্মল অাঁধারকে অধবির আঁচলে
মনের আকাঙ্খাকে ভষ্মিত করে
আকুন্ঠ এক মনোবল আমায়
আমার মতো করে ভালো থাকতে শেখায়
আমি ভালো আছি তোমা বিহীন আমাতে
নীলাম্বরীর আহাজারিকে সাথে করে
পরশের আদুরে অচেনাতে তোমাকে চাইনি
চেয়েছি অজানা স্পর্ষের অনুভূতি জাগাতে
সূর্য এখনো আমার ভালো থাকাকে
উপহাস করে হাস্যজ্যল নির্মম যাতনায়
অবাক দৃষ্টিতে নির্বাক আমি
আমাতেই ভালো আছি
তুমি ভালো থেকো তোমার
অনিন্দ্য পরশের ছোয়াতে
চাঁদের কিরন আমার নির্ঘুম
একাকিত্বকেই ভালোবাসে
পরম মুগ্ধ নিঃশব্দে পায়চারী করা
জোঁনাকির অনিন্দ্যম মমতায়
আজ আমি ভালো আছি
এমন ভালো যে, আলোকেই ভুলে গেছি
নিকষা কালো মেঘের ভেলা আকাশে উড়ে
বজ্রপাত আর বিদ্যুৎ ঝলকানি
আমার ভেতরের তুমিকে
আমা হতে বিচ্ছিন্ন করে রাখে
আর্তনাধের ভয়ার্ত চিৎকার আমায় খুজে
আমায় বুঝে আমার ভেতরে
ঝলসে উঠা আধার রাত্রীকে-
আমি ভালো আছি তোমা বিহীন
আধার গগনে তাকিয়ে
বেলকোনির ধারে দাড়িয়ে
চোখের সাগরের অঝর জলধারায়
ঝড়ের হাওয়া বয় আমার আকাশে
আমার পেন্সিলে আঁকা স্বপ্নের ভুবনে
স্বপ্নের জাহাজ কে ডুবিয় দিতে
নির্জন অন্ধকার যেন আমার
যন্ত্রনাকে ভস্মিভূত করে
আলোর আলোতে আমার ভালোকে
হরিয়েছি তোমার অশান্ত এক মিথ্যাতে
যা ছিলো এক ভয়ার্ত সত্য আমাতে
তোমাতে নির্ভুল মিথ্যা
আমি ভালো আছি আঁধারকে সাথে নিয়ে
ভালো আছি তোমা বিহীন
নির্ঘুম আমাবস্যা রাত্রীকে সাথে করে
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।