নীল প্রজাপতি
- আবু জাফর বিশ্বাস
তুমি নীল প্রজাপতি পাখায় পাখায় রং ছড়াও
তুমি যে রংধনুর ঐ সাতটি রঙের রং মাখাও
তুমি যে নীলাকাশে নীলের সাথে গাঁ ভাসাও
তুমি যে সন্ধ্যাকাশে তারার ঐ মেলায় হারাও
তুমি যে মেঘে ঢাকা চাঁদের মতো মুখ লুকাও
তুমি যে বাদল দিনের সুরে সুরে মন ভরাও
তুমি যে ঊষার কোলে হেলেদুলে মন হাসাও
তুমি যে ক্লান্ত দুপুরে আদর করে ঘুম পড়াও
তুমি যে গোধুলীতে ধূষর রঙের রং লাগাও
তুমি যে সন্ধ্যা কালে দিগন্তরে হারিয়ে যাও
তুমি যে নিশি রাতে স্বপ্নের সাথে দেখা দাও
তুমি যে চুপি চুপি মনের সাথে কথা কও !!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।