আত্মিক-মৃত্যু
- আদি আহমাদ সিফাত - ঝরা কথার কাব্য

সময়ের ব্যবধানে আমৃত্য
স্বাধন বচন মানবিক দৃষ্টিসীমার বাইরে
থমকে দাড়াই নিজের পথ চলাতে
মৃত্যুই বুঝি অনন্ত শান্তির মহা স্থান
আগ্রাসন মনের নির্বাক কুঠুরি
তাই বলে যায় অজান্তিক ভরা নয়নে
দিনের শেষে রাত ঘীরে ধরে
আমার আঙ্গিনার প্রাঙ্গনে থাকা
বালি কনার মতো আশা-আকাঙ্খাকে
ঘীরে ধরে কত শত ভাবনার প্রস্তাবিত প্রহরকে
প্রতিটা মুহুর্তে শ্বাস যেন
শেষ নিঃশ্বাসে রুপায়িত হয়
নির্বাক বাকরুদ্ধ আবেগে তাড়িত স্মৃতির চরনে
অসাধ্য স্বাধনা ছাড়া
আর কিছুই করার থাকেনা
বিশ্বস্ত মনে করে বিশ্বাসের
সমস্ত কথাগুলো গচ্ছিত রাখলে,
হয়তো সে ও থাকবে সুযোগের সন্ধানে
সুযোগ বুঝে শুনাবে দুকথা অনায়াসে
সব জেনেও মানুষ আজ মনের কথা মতে
গড়ে তোলে নানাবিদ সম্পর্ক পরম কাছের
আঁধার রাতের কাব্য চয়নে
রক্তের সম্পর্কের বাহানা গুলো ও ছেদ করে
যায় না বলা অব্যক্ত হৃদয়ের কথা
প্রতিটা মানুষেরই কোন চাওয়া পাওয়া
যেনো না পাওয়ার কাছেই হার মানে
একজন আত্মার মানুষ থাকে
যাকে জীবনের না বলা কথা
বলা যায় নির্দিধায় নির্ভয়ে
মনোযোগের দৃষ্টি যদি শুনে-তাকে শুনে
অনাবিল তৃপ্তি নিয়ে বিরহ যেনো
পলক ফেলার আগেই উদাস বাতাসে মিশে রয়
বুকের পাঁজরে গেথে রাখা
হাজার কষ্ট গুলো সঞ্চয়ন করা যায়
সেই আত্মার মানুষটার বুকে
নিঃশ্বাসের প্রশান্তি তখনই নেমে আসে শান্তিতে
বেঁচে থাকার দম্ভ ইচ্ছে, শক্তি গুলো
এক এক করে সচল হতে থাকে
যখন আত্মার আত্মিক ভাষা গুলো
তার মনে স্থায়ী হয়
মনে হয় এ জীবনের সব কথার চিরস্থায়ী
একটা অনাবিল ঠিকানা গেথে আছে
তার হৃদয়ের পরশে মুগ্ধ পরম স্পর্শে
কেবল সেই পারবে জীবনের সব সমাধান ঘুঁচাতে
পুরোহিত জীবনে আত্মিক মানুষটি
কেবল মনের বিষাক্ত বাঁশি সুর জানে
চিনে নেয় আমার না বলা ভাষার মানে
সেই সাথী আত্মিক বন্ধনে বাঁধা
জরাজীর্ণ জীবনে আমার


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026