ভাবনা-নিবিড়
- আদি আহমাদ সিফাত - বিচ্ছেদ বিষন্নতা

পুকুরপাড়ে দাঁড়িয়ে একা তুমি
জলে ভাসিয়ে ছায়া
বিদায় নিয়েছ চারটি বছর
এখনও কাটেনি মায়া

আমপালি আর কাঁচা বাদাম
তোমার হাতের মোয়া
কাপড় কাঁচার শব্দে ঘুম
ভাঙ্গাতো তোমার ছোয়া

রাত্রি ভরে নিরব ছাউনি
কেঁশ শুকানো ঘ্রানে
বসতে এসে মাথার কাছে
গল্প হাজার মনে

কত ছিলো প্রেম শিহরন
রাত্রি সকাল দূপুর
পুকুর জলে মৎস তুলে
হাসি ছিলো নিবিড়

একলা ঘরে নিরব কোনে
বসতে যখন একা
জানালা ধারে দাড়িয়ে ভাবতে
কখন হবে দেখা

সামনে এলে হাতটি মুখে
আঁচল দিতে গেঁথে
প্রেম পরশে ধরতে বাঁজি
চাঁদনি গ্রীষ্ম রাতে

এখন তুমি বড্ড দুরে
কি অভিমান বুকে
তোমার স্মৃতি কাঁদি আমি
রাত বিরাতে ধুকে

মায়া মিহিত মুখটি তোমার
বড্ড পাষান মেখে
একলা রাতে বিষন ভাবি
ভাবনা নিবিড় বুকে

ভুল ছিলোনা চাওয়া আমার
ভুল ছিলোনা মনে
প্রেম শিখিয়ে মায়ায় ঘীরে
চলছো দুরের কোনে

তুমি ছিলে তোমার মতো
আমি ছিলাম আমি
পথের মাঝে সাথি হয়ে
চলবে ডেকে তুমি

কেনো আমার সুখের স্মৃতি
কেড়ে নিতে এলে
কাঁদিয়ে গেলে ছেড়ে আমায়
কি সুখই পেলে

ভালো আমি বাসতাম তোমায়
এখনো অনেক বাসি
ভালোই থেকো রাজ্য সুখে
আমার তাতেই হাসি


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026