ভূবন মাঁঝি
- আদি আহমাদ সিফাত - ছন্দবর্ণ
ভূবন মাঁঝি
আদি আহমাদ সিফাত
কোথা হতে আসলিরে মানুষ
কোথা যাবি ফিরে
উর্ব্ধশাষে বিশাল ভূবন
হাসছে তোকে ঘিরে
বিশ্রী মানব পশুর সমান
আঁধারে ভূবন ঘুরে
হাজার বছর বাঁচবিরে তুই
হাজার পাখির সুরে
বিশাল যাতনা সুখের যাতনা
সহেনা এ প্রানে
নিরালায় বসে কাঁদবিরে মানুষ
নিরব নিরাশ হয়ে
এই যে মানব দেশের তরে
দেশ বিদেশে ঘুরে
যাবার বেলায় শূন্য হাতে
শূন্য ভেলায় ভেসে
উদার চাঁদে হাসে কিরন
আধার যাত্রীর পথে
মুসাফির পতিক যাচ্ছে নীড়ে
যাচ্ছে হেসে কেঁদে
আসলিরে তুই ধরতে বাঁজি
হাসাতে এই ভূবন মাঁঝি
করলি কিরে বিশ্রী মানব
পশুর হাতে ছাড়ি
ভিন্ন দেশে ভিন্ন জাতী
ভিন্ন রমের সাঁজি
দেশ বিদেশে যতই ঘুরি
দেখছি ততই রুপের ফেরি
দূর্নীতির এই রঙ্গ মেলায়
খেলছে রঙের খেলা
সুন্দর এই পৃথিবীতে আমায়
আসতে হবে ফিরে
যাচ্ছো কোথা পাগল বাউল
এক তারাটার সুর হারিয়ে
বিশ্বটাকে সাঁজিয়ে নিও তোমার
গানের নতুন সুরে
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।