অনুতাপ
- আদি আহমাদ সিফাত - ঝরা কথার কাব্য
জীবনের প্রতিশ্রুতি মানব মনের অভিরুচি কেড়ে নেয়
সবুজের বুকের ঘুম পাড়ানির স্বপ্নগুলোকে দিবা লোকে ফেলে দেয়
অজস্র কান্না আর ধুলিগড়া জীবনে ভুলে মাস্তুল উঁকি মারে
ব্যর্থতা আর নিবারনের নির্মূল অত্যাচার জরাজীর্ণ জীবনে হেসে উঠে
মায়াময় সেই রাত্রী আবারও জেগে উঠে লাঞ্চিত সেই নয়নে
উদার এ শীতলা বায়ু সময়ের স্রোতে হারিয়ে যায়
চাঁদের কিরনে বাধ্য পরীরা আবারও হার মানে প্রকৃতির সুরে
কাঙ্খিত সেই স্বপ্নেরা হাতছানি দিয়ে যায় বারংবার
গুধুলি সেই বিকেল পেরিয়ে গেলেই সন্ধের ঘুরে হারিয়ে যায় নিস্তল শিশির বিন্দু
রাতের আধারে বেয়ে চলে মানবের উষ্ণতা আর কোয়াশার সমীর
ভোর রাত্রীর আগমনে সূর্যের হাসির সাথে ত্যক্ত কনার মতো আবারও হাসি ফুটে
নির্জলা অগ্নীর হঠাৎ জলে উঠার অঙ্ঘরে
আবারও ডেকে যায় মানব তোমায় বিতৃষ্ণ সেই বেলা ভূমির প্রান্তরে
যেখানে ঝাক ডালের পাখিরা গানের সুর তুলে
ঝলসে উঠে চোখের কোনে হাসি মাখা সফলতার হাসি
রাখালের করুন কন্ঠে কি বেজে উঠে প্রান হারানো বাঁশির সুর
ধরনীর বুকে মানুষের সাথে ব্যাঞ্জনার সুরের হাক ডেকে আনে কোন প্রানি
সেই মায়াময় রাত্রী দুপুর সন্ধে আমি আজও খুজি
আজও সেই নির্মল রাতের শেষে সকালে মিষ্টি হাওয়ায় সুখ খুজি
বিকেল হলেই সেই উত্তপ্ত হাওয়ার সাথে খেলা করার বাসনা জেগে ওঠে হৃদয়ে
আবার ও খেলার ছলে লুকিয়ে থেকে শুনতে ইচ্ছে মায়ের বকুনি
সময় আর সময়ের স্রোত জীবনের হাজার অহনিশি কেড়ে নিচ্ছে
আর হারিয়ে যাচ্ছে চাওয়া পাওয়ার হাজার অব্যক্ত কথা
নীড় ভেঙ্গে পাখির খুজে নেয় খাদ্যা বাস
চল চল ওরে কিশোর জানতে আমার অজানা ইতিহাস
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।