পিশাচ কর্ণোধার
- আদি আহমাদ সিফাত - নিস্তব্ধ নিরবতা
আমি নিরুপায় নিরুদ্ধ নির্বাক
নিস্তব্ধ এ জীবনে পায়নি কোন সোহাগ
ভালবাসার করুন দশা আজ পুড়ে ছারখার করে
যাতনা এ কোন বিষাদ যাতনা সহেনা এ কাতরতা
নির্মমতার ভাগ্য আমার সর্বোস্ব বেদনা
আমি হতে পারিনি অগ্নি কুঠুরি মানুষ হওয়ার বাসনায়
নিরবতা আমার অদৃশ্য যাতনা চাহিয়া দেখেনি কেউ
অতৃপ্ত আত্মা আমার পরমাত্মেয় যাতে নিঃসংশয়
দেহখানা এক চোরাবালি হয়ে কাঁদে
আমি কোন খেলার সামগ্রী নয় আমায় নিয়ে খেলো
পেয়েছি তোমার কর্ণধারে ভেবোনা বদ্ধ আমি
বদ্ধ কোঠারে বন্দি হয়েছিলাম যাতনার এক পুস্প ঘরে
তুমি পুরুষ বলে পুস্পটা তোমার নয়
তোমার হাতে পুরুষত্ব দেখাবে আর কত
আমিও পুরুষ অগ্নি আমার ও আছে
তোমার হতেই শেখা তুমি অগ্নি হলে
আমিও হতে পারি আগ্নেয়গীরির গীরি কুঞ্জিত পথ
আমি বিশ্বস্ত করে বলতে পারি যাতনা দিয়েছ আদর্শ দাওনি
অট্টো হাসি পায় -যখন তোমার লালায়িত রুপ
আমার চোখে ভেসে উঠে তোমাকে পিশাচ বলতে
কোন ভয় পাবো নাহি আমি
আমি তো অনিভূত তুমি তোমার ওই
নিরুপিত রুপ নিয়ে আমায় ভয় করো
লজ্জা থাকার স্থলে নিজেকে নির্লজ্জভাবে কেনো সাঁজাও
তুমি আমার কর্ণোধার বলতেও লজ্জা করে
যাতনা আমার পাষান হৃদয়ে লজ্জাবোধ জাগিয়ে তুলে
আমি চায়নি হতে তোমার পায়ের ধুলি
যদি হতে চাও -আমিও পারি
আমিও পারি রাগত স্বরে বলতে কথা নির্বাক হয়ে
সয়েছি জ্বালা বিষাদময় কাতরতা পৃথিবী ফুটন্ত
এক বোকা পুস্পের ফুলে অঝরে ঝরা চোখের জল
জানি আমি ভালোবাসিত সে তোমায় অনেক স্বার্থত্যাগীর মতো
সন্তান বলি দেয় তবুও তোমায় না করে কটাক্ষ
তুমি কি ভাবো পুরুষ হইয়া জন্মাইছো বলিয়া পুরুষ কেহ নহে
সন্দেহ জাগে আমার অঁধরা মনে তোমার সম্মানোত্তর নিঃশেষে
ধ্বংসস্তুপ ছাড়া নেই তো কিছু তোমার পাষন্ড মনে
আমি লেখাকে প্রশ্রিত করিনি তোমাকেও করবোনা
তুমি সংযত করো নিজেকে
অগ্নির তাপ দেখেছো আগ্নেয়গীরির তাপ দেখোনি
আমাকে প্রতিবাদী হতে বাধ্য করোনা নির্লিপ্ত কর্ণোধার
আমি সয়েছি যাতনা হয়েছি বড় নিজ আদর্শবাদী
তুমি কুন্ঠিত মন দেখেছো
মায়ায় ভরা ঘ্রান দেখেছো
বিষাক্ত ক্রোমিয়ামের বিষাক্ততার ছোবল দেখোনি
আমি তোমার প্রতিবাদে আগ্নেয় হবো
হবো প্রলয় শীখা আমি উত্তালিত ভূকম্পনে পৃথিবী করবো ধ্বংস
তুমি জাতীর কলংক তুমি বিষাদ
তুমি আমারে করেছো উত্তাপে তাপোশোষী
গৃহে ত্যাজ দেখেছো ধ্বংসলিলা আমার গায়ে কোবরার মতো বিষাক্তিত
আমি মহাপ্রলয় আমি জ্বলোচ্ছ্রাস হয়ে তোমার রক্ত করিতে পারি ধুলিসাৎ
সময় বন্টনে সুযোগ্যা তুমি ধন্য করো এই প্রতিমান
তুমি যন্ত্রনা দিতে শিখেছো সইতে শেখনি
আমি তোমার ব্যাপক আচরণে তুষ্ট বালক
তোমাকে করিবো শ্রদ্ধা
আমাকে বাঁজি করো না
বাঁজির মানে বুঝোনা নির্লজ্জ কর্ণোধার
অনেক দেখেছি তোমায়-তোমার ঢেউ দেখেছি
তুমি আমায় এসোনা বিষের ছোবল সইবার ক্ষমতা নিয়ে এসো
ক্ষুদ্ধ বালকের তাপ শোষণ করার
যন্ত্রনা সইবার আগে নিজেকে ত্যাগ করো
পিশাচ কর্ণোধার
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।