আর জানে অন্য কেউ
- শেখ মাফিজুল ইসলাম

মনের পাড়ভাঙা শব্দ পেলে নাকি জলের ভেতর;
কেননা জলের মধ্যেই দিয়েছি শেষ ডুব
আনমনা ঢেউ তুমি দ্যাখনি
ওই ঢেউয়ের মধ্যে ছিল আমার শেষ সুখ;

সন্ধ্যা তারার কথা মনে পড়ে
তুমি যাকে হাতে এনে দেবে বলেছিলে।

জোছনায়-স্নাত দূরের বটগাছটির কথা মনে পড়ে!
যার নিচে বাসর ঘর বাঁধার স্বপ্ন ছিল;

জানি এলো মেলো স্বপ্নে তুমি ফেরারী;
ফেরারী মন, ফেরারী ঢেউ
অধরের চুম্বনটুকুও ফেরারী
তুমি জান, আমি জানি
আর জানে অন্য কেউ!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026