সঞ্চিত সুপ্তি
- শরিফুল ইসলাম
প্রভাত আলো উঠল জেগে গোপন প্রানের অন্তরালে
কচি পাতার সবুজ শাখে সোনালী প্রভাত গায়ে মেখে
দক্ষিনা বায় সুর ধরছে পান্থপাখির ডানার তালে।
.
পুষ্পবনের মৌমাছি নাই মধু আছে তার বুকভরে
ভরা বসন্তে সুখের বাসা প্রাণপিঞ্জরে অমর আশা
সুপ্তিবিহীন শূন্যতা সুর তরঙ্গ তোলে কার অন্তরে।
১৮।০৮।২০১৭ গাজীপুর
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।