প্রেম-অবমান
- আদি আহমাদ সিফাত - ঝরা কথার কাব্য

জানি আমি
কেঁদেছো তুমি মোর সুখের আশে
এতটুকু সুখের বিবাদে তোমাকে দেবো
হাজার নীড়ের সুখ
একটু জলের প্রপাতে তোমায় দেবো
সাগর চক্ষু প্রপাত
একটু স্বঃস্থীর নিশ্বাষ পাবো বলে
হাসির চন্দ্র দিয়েছো আমায়
বক্ষপটে রেখে তোমায় আমি দেবো
অজানা শিহরন সুর
মিলিয়ে নেবো আপন ললাটে
চমকে চমকে রাখিবো আমি
শংখ মালার বীণ
একটু হাসির পরশ পাবো বলে
আমায় দিয়েছো মহুয়া বনের আঁচল
বুক পিঞ্জিরার বাজরিকা করে
রাখিবো সোহাগিনি করে
নামিতে দেবোনা অঁথই জলের ঢল
আমারে পেতে ছেড়ে ছিলে আপন চেনা লগ্ন
তোমারে কভু হারাতে দেবোনা
করিবোনা প্রান ভগ্ন
হাঁসনাহেনা গন্ধরাজ আর বকুল তরীর প্রেম
আপন হ্রদের উজান ঝড়ে
আঁকিবো আমি সাদামাটা কাগজে
লীলাবতীর নীল খাম
জানি আমি
একটি বাঁশির করুন সুরে কাঁদিতো তোমার প্রান
হটাৎ করুন দৃষ্টি মেখে আদরে রাখিতে
প্রেমের অবমান


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026