যাযাবর
- আদি আহমাদ সিফাত - নিস্তব্ধ নিরবতা
যদি আমায় জীজ্ঞ্যাসা করিস
তোর অস্তিত্ব কোথায়?
আমি বলবো আমার হাড়ের অস্থিমজ্জায়
যদি আমায় জীজ্ঞ্যাস করিস
তুই আমার কোথায় আছিস?
আমি বলবো আমার রক্তের শিরায় শিরায়
যদি বলিস তোকে রাখবো কোথায়?
তবে আমি বলবো আমার কলিজায়
যদি আমায় জিজ্ঞ্যাসা করিস তুই কে?
বলবো আমি আমার হৃদয়
যাহাকে বলে হৃদপিন্ড
যদি তুই জীজ্ঞ্যাসা করিস আমি কে?
তবে বলবো তোর চোখেরই জল
যদি আবার জীগাস থাকবো কোথায়?
তবে কাঁদবো আমি বলবো তোকে
তোর সারা গায়
তোর সম্মানের আঁচল হয়ে
যদি আমায় জীগাস আমার অস্তিত্ব কোথায়?
হাসবো আমি বলবো তোকে
অস্তিত্ব বিহীন ধুলি কনাময় যাযাবর আমি
ভাবিনি আমি -আমার দুঃসহনিয় এক বকুল নিয়ে
সংগোপনে কাঁদতে জানি
আমার-আমি নাহি আমায় চিনি
অস্তিত্ব বিহীন পাগল আমি
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।