সাদা মিহি কাগজ
- আদি আহমাদ সিফাত
জীবন হলো একটা সাদা কাগজ,
জন্মের পর সেখানে আঁকা হয়
ভুলের মাস্তুল আর স্বপ্ন
এমন যা, স্বপ্নিল স্বপ্ন
থেকে যায় আশা ভরসা
চাওয়া, পাওয়া,
না পাওয়ার ব্যাথা
আঁকা শেষ হলে,
কিছু জীবন দেয়াল বন্দী হয়
কিছু হয় ইতিহাস যা স্মৃতির ঘরে লুকিয়ে রয়
কিছু জীবন পৃথিবীর নিয়মেই
নিরব ফুলের মত ঝরে যায়
জীবন হলো একটা সাদা মিহি কাগজ
বাজার থেকে কিনে আনা মিহি সাদা কাগজ
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।