কাব্যসাচি
- আদি আহমাদ সিফাত
রিক্ত চরনে দ্বীপ্ত হৃদয়ে
জ্বলছে সুরের মেলা
অগ্নি কুঠুরি শান্ত নয়নি
গাইছে গানে ভেলা
উদাসীন মনে উদ্ভাসিত প্রানে
খেলছে রঙের খেলা
পক্ষি কন্ঠে বয়ছে আজ
ঘুম ভাঙ্গানো তারা
সবুজ ঘাসের গন্ধে আজই
ফুল ঝরানোর পালা
হৃদয় আজিকে চাইনা যেতে
করছে অবহেলা
দোলায় দোলায় মন উড়ে যায়
মিশে হাওয়ার দলে
নদীর স্রোতে যাচ্ছে ভেসে
উতাল ঢেউয়ের খেলা
হাঁস পাতিদের সুরের টানে
গা ঝারানোর পালা
পথিক বন্ধু পথ হারিয়ে
ঘুরছে আনাগোনা
ঐ দিকে তার খেয়াল পানায়
যাচ্ছে ডুবে বেলা
কোকিলা আর কোকিল সেজে
গ্রাম ছেলেরা খেলে
মজার হাড়ি মাথায় নিয়ে
পথিক যাচ্ছে বাড়ি
ঐ দিকে তার নৌকো মাঝি
বাদাম তুলে নায়
সন্ধে সাঁজে দিক ভুলিয়া
পথ হারিয়ে যায়
একটু লিখেই কাব্যসাচি
কাব্যে নেই তার মন
হুলুর পেঁচা গান গেয়ে তাই
ঘুম পাড়িয়ে দেয়
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।