প্রেমবালা
- আদি আহমাদ সিফাত
আঁকবোনা আর এ দেশের মানচিত্র
হাটবোনা আমি কাটাভরা দুর্গম গীরি পথ বেয়ে
সুনিপুন কারিগর গড়ে তুলে যে পথে হিংসার পাহাড়
মানবোনা আমি মানতে পারিনা
আঘাত-প্রতিঘাতের নির্মম আর্তনাদ
রংয়ের তুলিতে নয় শোভার বর্জনে নয়
মানবের রক্ত মাখা ভূমি আমার
হিংস্র পশুর কামড়ে আজ নিঃশেষ ভালবাসার রংধনু
যে দেশের মাটিতে মানুষের রক্তে ভেজা সুপ্ত হাতের
বাহারি রংয়ের ফুল ফুটে রয়
যে দেশের ভূমি হাজার মায়ের ইজ্জতে কেনা
বোনের আচলে ছায়া হয়ে রয় স্বাধিনতা কামি ভাইয়ের
বুলেট মাখা হাসি
সইবোনা আর হিংস্র মানবের রক্ত চুসে খাওয়ার আধার রাত্রী
ধরনীর বুকে একটি দেশের পতাকা আমি আর উড়াতে চাইনা
দুর্নীতি আর কালো বাজারে হারাতে চাইনা
বক্ষ আমার যায় ভেসে আজ ভাটার জলে চলে
ত্রীশ লাখেও হয়ে উঠেনি আজও মানবতার রঞ্জিত প্রেম বালা
ধরবোনা আর হাতল বিহীন ঝংকার তরবারী
এক সীরাজ মরেনি আজও হাজার সীরাজ ধারী
তুলবোনা হিংস্র প্রসাদ অশ্রু যাহাতে খাচ্ছে গড়াগড়ি
দুর্বল এ দেশ আমার দুর্বল তার মাঝি
হানা হানি আর ঝড়ের উতালে হার মানিল না আজও শত্রুর পদাবলি
চাইনা আমি মায়ের ভূমিতে ঝংকার তুলা বানি
ধরবোনা আর শীতল হাতে ধরবোনা আর বাজি
মরন বীন যদিও আমায় করিবে পায়চারী
আর না মানিবো দুর্নীতি আর কালো নীতির ঐ আইন
আমি তো আর আমি নেই আজ আমি হলাম একলা পথিক
যার মনে শুধু পথচলা -সে শুনবেনা কোন বাধা
নির্মম সেই ইতিহাসে কন্ঠ মলিন হয়ে
ভাষা থাকেনা মুখের আদলে ভন্ডতারই ছলে
আর না করিবো হৃদয় স্পর্ষ আর না ছাড়িবো কাহাকে
ধুলায় মাখিবো আবার ও আমি পুরো এ ধরনী
চাই যদি হায় অশ্রু মাখিতে মায়ের ওচরনে
ছাড়বোনা আমি জন্মভূমি- জন্ম আমার যেথা
আঁকবো আবার রক্তের তুলিতে
আমার দেশের পতাকা
সুর তুলিবো ধ্যানের আবেশে রাঙ্গা ধুলায় মেখে
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।