অমর কবিতা
- আদি আহমাদ সিফাত - ঝরা কথার কাব্য

নিরবতা কাঙ্ক্ষিত পরিহাস বুঝিনা যদিও
বুঝেছি তবুও ভালবাসার অনন্তিম পঙক্তিমালা
মানবকে নয়
নারী শুধু তোমাকে ভালোবেসে বুঝেছি
নিখিল বিষ কী রকম মধুর হতে পারে
ভূবন ঘরে মানবি তোমার আনাগোনা
মিষ্টি বাসরির সুরের আঘাতে নির্বাক ভালবাসা
সাত সাগরের ঢেউয়ের তালে ফুলসজ্জ্বা সাজিয়ে
মানবী তোমার উতলা মনে ঢেউ জাগিয়ে তুলে
মনের বাসনা সকল যাতনা ভুলাইবো ধুলায় গড়াইয়া
নিরবতা চেয়েছি আমি তোমার পুলকিত হৃদয়ে অনিন্দ সারিয়ানা
নিখিল বিশ্ব জানালো ঐ বিষের বাসরির মার্যনা
নজরুল তাহার সুরের রাজেন্দ্র প্রহরী ছাড়িয়া
তুলিয়া বাসরি-সর্ব আশ্বাসদান করিয়াছে পার
তুলি বিহীন কাগজ কলমে লিখে দিলো তাহার প্রেম প্রেয়সির নাম
চেয়ে আছি আজও বিচিত্রা রুপের রুপবতী তোমার নীল কালো দুটি আখিতে
নিরবতা নিরব চাহনি চৌকিতে মাখিয়া তরলের মাঝে সাজিয়ে নিও
দেখিবো আমি কাজল চোখে ভালবাসা আছে কি?
নিরবতা আসিবে ফিরিয়া
উতলা বুকে উত্তপ্ত কাপন বাধিয়া কাদিবে মানবী
জলের ধারা বহিবে আমার বুকের পাঁজরে
আঁকা বাকা কাজল চোখে হাসিবে আবার প্রেম নিবেদন করিয়া
বলিবো হাসিয়া, তোমারে রেখেছি বুক পিঞ্জিরায় হিয়ার ধারে বাধিয়া
মানবী আমি চাহিয়াছি তোমারে হাজার পথ ঘুরিয়া
অন্তিম পথিক বাসেনি ভালো মানবী তোমার দেহ খানি
নিখিল বিষের তীব্র আঘাতে ক্ষত করিয়া ভালোবাসার রঙ্গির পাহাড় গড়িব তুলিয়া
নিরবতা আবারো আমারে ধরিবে পেচিঁয়া উড়ন্ত স্বর্পরাজে
ভালোবাসার অমর কবিতা লিখিবো আবারও নীল-কালো কাগজের ফ্রেমে বাধিয়া
কালিহীন কলমের আদলে ভাসিবে আমার ফুলবিছানা
বিষাক্ত বিষের শ্রুবুলে রক্ত ক্ষরন হইয়া মধুর ভুবন
ছাড়িবো হাসিয়া


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026