অন্দরমহল
- আদি আহমাদ সিফাত - বিচ্ছেদ বিষন্নতা
দুনিয়াতে সবাই সবকিছু পায়না
সবার ভালোবাসা পাওয়ার যোগ্যও না
আঘাতের নির্বিশেষে সব মানুষ বলে যায়
সব ঠিক হয়ে যাবে,,,,,,,
একটা বাজে রকমের মিথ্যা কথা,,,,,,
সব কখনো ঠিক হয় না,,,,
নীল কখনো লাল হয় না,,,,,,,
দুই আর দুই মিলে কখনো পাঁচ হয় না,,,,,
'হ্যাঁ' কখনো 'না' হয় না,,,,,,
কষ্টের দাগ কখনো মুছে যায় না,,,,,,
সব কখনো ঠিক হয় না,,,,,,
সব আগের মতই থাকে,,,,,,
সব যেমন ছিল, তেমনই থাকে,,,,,
আমরা শুধু মেনে নিতে শিখি,,,,,,,
মানিয়ে নিতে শিখি,,,,,,,
অথবা অভিনয় করতে শিখি,,,,,,,,,
কষ্ট কখনো কমে যায় না,,,,,,
কষ্ট কখনো চলে যায় না,,,,,
কষ্ট তার জায়গাতেই থাকে,,,,
ঠিক বুকের বাম পাশটায়,,,,,,,,,
আমরা তাকে তাড়িয়ে দিতে চাই শুরুতে,,,,,
যখন বুঝতে পারি,,,,,
সে কখনো চলে যাবে না,,,,,,
সেদিন থেকে আমরা তাকে আপন করে নিই,,,,
নীরবে নিঃশব্দে আপন করে নিই,,,,,
তাকে নিয়েই বাঁচতে শিখি,,,,,,,,,
কিছু ক্ষত থেকে যায় আজীবন,,,,,
কিছু স্বপ্ন বাস্তবতার জাঁতাকলে পিষ্ট হয়ে যায়,,,,
কিছু ইচ্ছের উপর মাটি চাপা পড়ে,
কিছু সমস্যার কখনো সমাধান হয় না,,,,,,,,
আসলে মানুষ নিজেই তো কখনো
মানুষ হিসাবে মূল্য পায়না,,,
তবুও এই নাট্যমঞ্চে সব কিছু ঠিক হয়ে যাওয়ার
প্রতিশ্রুতি দেওয়া একটা সান্তনা মাত্র,,,,,,,
দিনশেষে শত আশা নিয়ে
আবার নতুন করে বেঁচে থাকাটার
নামই তো জীবন,,,,,,,,,,,,,
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।