বন্ধুত্বের চাওয়া
- আদি আহমাদ সিফাত
কথা যদি না হয় কোনদিন,হারাবে কি?
দেখা যদি না হয় কোনদিন, হোক তাতে কি?
ভুল যদি হয়ে থাকে , তবুও তো
বন্ধু হয়েছি...
বন্ধুত্তের মরুভূমিতে ফুল ফুটিয়েছি
ফুল তো ফুটে ঝরে যাওয়ার জন্যেই, ঝরুক না একটু
বন্ধু হলে হার মানিতে হবেই কি?একটু
বুকের মাঝে না হয় একটু স্মৃতি থেকে যাক
জানা অজানা কথা গুলো তাই
বৃষ্টি হয়েই থাক
চোখের জলে না হয় একটি ঝর্ণা হয়ে থাক
যেনো কোনো স্মৃতি নিয়ে
বেঁচে থাকতে পারি তোমার হৃদয়ে
হয়তো একদিন সকল স্মৃতি বিলীন হয়ে যাবে
মহাপ্রলয়ের হার না মানা আগ্নেগীরির আঘাতে
ঘূর্নির ঘূর্ননে সারা দিবে তুমি
বন্ধুত্তের কবলে নিজের হত রুপি
নয়না তুমি বাসিওনা আর চোখের
কোনে জ্বল
আর সেদিন নাগাত আমি অপেক্ষায় থাকবো
তোমার বন্ধুত্তের ভালবাসায়,
এপার থেকে ওপারে,,,,,
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।