বিদ্রোহী কবি কাজী নজরুল
- আবু জাফর বিশ্বাস
আজ তোমার জন্মদিনে
স্বর্ণালী প্রভাতে গানে গানে
নেচে নেচে গাহে বুলবুল,
তুমি বিদ্রোহী কবি কাজী নজরুল।
পূর্বাকাশে সূর্য হেসেছে
ফুল বাগিচায় আরো ফুটেছে
কত যে রঙিন ফুল,
তুমি বিদ্রোহী কবি কাজী নজরুল।
শিমুল ফুলের মত বাঁকানো
খাজুর ছাড়ার মত কুকড়ানো
তোমার ঝাকড়া চুল,
তুমি বিদ্রোহী কবি কাজী নজরুল।
ভক্তিমূলক গজল-গানে
মন ছুঁয়ে যায় সূরের বানে
তোমার ধ্যানে হয়ে যায় মশগুল,
তুমি বিদ্রোহী কবি কাজী নজরুল।
................
২৫/০৫/১৪
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
২৫-০৫-২০১৪ ১১:০৬ মিঃ
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১১৫তম জন্মজয়ন্তীতে কবির প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।