কাজী নজরুল ইসলাম
- আবু জাফর বিশ্বাস

শিশু শ্রমী জীবন সংগ্রামী
নাম তার দুখুমিয়া,
কিশোর মনে রুটির দোকানে
ছিলো, ক্ষুধার লাগিয়া।

লিখেছেন কত ছড়া কবিতা
প্রতিবাদীর রণসঙ্গীত,
গল্প কাব্য নাটক উপন্যাস
ইসলামী সংগীত।

বৃদ্ধ-বালক ভক্তিমূলক
শুনেছেন গান যারা,
মন আনন্দে সুরের ছন্দে
ধর্মে পাগলপারা।

লেখার তরে কষ্ট করে
করেছে কারাবরণ,
যুগে যুগে মনের আবেগে
করবো তাঁরে স্মরণ।

দেশপ্রেমে আর রক্তঘামে
সৈনিক অস্ত্রহাতে,
যুদ্ধ করে কলমের জোরে
বৃটিশ সেনার সাথে।

তোমার জন্য মোরা ধন্য;
ধন্য সারা দেশ,
শৃঙ্খল ভেঙ্গে উঠেছে জেগে
স্বাধীন বাংলাদেশ।

সাহিত্যাকাশে সুরের ভূবনে
আলোকিত এক নাম।
পাঁপড়ি মেলে ঝাঁকড়া চুলে
কাজী নজরুল ইসলাম।
....................
২৫/০৫/২০১৪


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026