অামার পণ
- এস জামান হুসাইন - অালোর মিছিল
অরুণ প্রাতে উঠব জেগে
ঘুম ভাঙিয়ে সবার,
নাঙা পায়ে মাড়িয়ে দেব
শিশির ঘাসের ডগার।
সত্য কথা বলব অামি
চলব ন্যায়ের পথে,
মিথ্যা বলা ছেড়ে দিয়ে
চলব সরল মতে।
গুরু জনে সালাম দেব
যখন হবে দেখা,
ছোটদেরকে ভালবেসে
এঁকে দেব রেখা।
গরীব - দুঃখির খবর নেব
বুলিয়ে দেব মাথা,
রোগীর সেবা করব অামি
দূর করিব ব্যথা।
অনেক বড় হব অামি
পড়ালেখা করে,
দেশের সেবা করব অামি
সারা জীবন ভরে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।