মুক্তি
- ফয়জুস সালেহীন

আজ বাড়ী থেকে বেরুবেন না নিয়ামত সাহেব ।
রোজকার মত ময়লা পায়জামা, পাঞ্জাবী কিংবা ছিঁড়া জুতা পরে
বাড়ী থেকে আজ বেরুবেন না তিনি ।
তালি দেয়া ছাতাটি মাথায় দিয়ে রোজকার মত
আজ আর বাসের জন্য অপেক্ষা করবেন না তিনি ।
আজ তাকে দেখে বিরক্ত হতে হবে না অফিসের বড় বাবুকে ।
আজ অবশ্য নিয়ামত সাহেব বিষণ্ণ মুখে পেনশন ছাড়া বাড়ী ফিরে
রোজকার মত হাপিত্যেস করবেন না ।
আজ যে তিনি ঘুমিয়ে আছেন ।
আজ তিনি মহানিদ্রায় মগ্ন , আর কোনদিন ই জাগবেন না ।
এই মুহূর্তে উনার চেহারায় নেই কোন দুশ্চিন্তার ছাপ
তিনি যেন এখন আর কন্যাদায় গ্রস্থ পিতা নন।
কেমন যেন চিন্তামুক্ত সুখীময় একটা মুখ
মৃত্যু যেন তার সকল দুঃখ , কষ্ট দুশ্চিন্তা কেড়ে নিয়েছে ।
মৃত্যু যেন তাকে মুক্তি দিয়েছে –
গাঞ্চনাময় ও লাঞ্ছনাময় এই পৃথিবী থেকে ।

২৩-৯-৯৫


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।