ম্লান
- ফয়জুস সালেহীন
কল্লোলিনী ,
আজ যে তুমি মোহনার দেখা পেয়েছ
আজ তোমার চরম সুখের দিন, তাইনে ?
জীবনের চরম চাওয়াটা আজ তোমার পাওয়া হয়ে গেল ।
কিন্তু স্রোতস্বিনী ,
এই সুখের মধ্যে তোমার কি মনে আছে ,
তোমার তটে দাঁড়িয়ে থাকা সেই হিজল গাছটির কথা ?
মনে কি আছে তোমার ‘জীবন মাঝির’ কথা ?
কিংবা কলসি কাঁখে আসা সেই গ্রাম্য বধূটির কথা ?
তরঙ্গিণী,
তুমি তো জানই হিজল গাছটি তোমায় কত ভালবাসত ।
হিজল ফুলগুলো ঝরে তোমারি বুকে পরত
যেন তোমাকে ভালোবেসে ফুলগুলো উপহার দিত
তুমি তো জানই জীবন মাঝির কাছে তুমি ই ছিলে প্রাণ
তোমার বুকে নৌকু ভাসিয়ে সে গাইত কত না করুণ গান
তোমার কি মনে নেই গ্রাম্য বধূটির সেই পরিতৃপ্ত স্নান ?
নির্ঝরিণী ,
সত্যিই কি তুমি সব ভুলে গেছ ?
-হয়ত ভুলে গেছো
বিশালের মাঝে ক্ষুদ্র যে বড় ম্লান ।
২৮-৯-৯৫
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।