বদলে গেছে
- শরিফুল ইসলাম

শ্রবণ বারি রোদ্র হয়ে
এসেছে ধরায়
মরুরবুকে বালুকণা
হয়েছে খরায়।

তাপদাহ আগুন জ্বালা
লেগেছে প্রাণে
শীতল বায়ু ভেসে গেছে
রোদ্র প্লাবনে।

বদলে গেছে ঋতুপ্রবাহ
নতুন যুগের তালে
ফিরবে কি আর ষড়ঋতু
কখনও কোন কালে?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।