জ্যাম
- শরিফুল ইসলাম
যাচ্ছি ধিরে অনেক দুরে
বিশ মিনিটের পথ
গাড়ির পিছে গাড়ি আছে
গাড়ি না কি রথ?
একটু চলে আবার দাঁড়ায়
সামনে জ্যামে খাঁড়া
অফিস টাইম যাচ্ছে চলে
তবু নাই যে তাড়া।
রোদ্র যেমন গরম তেমন
শরীর ভিজে যায়
ভাবছি বসে এখন হতে
হেটেই যাব পায়।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।