হরিহরাত্মা
- ফয়জুস সালেহীন
কোন এক হিরন্ময় দিনে এসেছিলে ,
আমার হিয়ার মাঝে ।
আমার চিত্ত উন্মত্ত হয়েছিল সুখের হিন্দোলে ,
নয়ন ভিজেছিল সুখের আঁখিজলে
আমি নিজেকে করেছিলাম সমর্পণ
শুধু তোমার ই মাঝে ।
সেদিন থেকে আমার হৃদয় অর্ণবে বয়েছিল
শুধু তোমার ই হিল্লোল ।
তোমার অনিন্দ্য সুন্দর রূপের কাছে ম্লান হয়ে গিয়েছিল
অম্বরের অংশুমান , হিমাংশু কিংবা তটিনীর কল্লোল ।
সেদিন থেকে আমার এই দু’টো চোখ ভালোবাসা খোঁজে ,
শুধু তোমার ঐ দু’টো চোখের কাছে ।
তোমার ঐ দু’টো চোখ দেখলে
কি যেন একটা অনুভূতি হয়
আমার হিয়ার মাঝে ।
তোমায় ভালবাসে , ভালবাসবে চিরদিন
আমার আত্মা ।
আমৃত্যু আমরা দু’জন হয়ে থাকব
হরিহরাত্মা ।
৭-১০-৯৫
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।